ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া


September 21, 2026 2:25 pm
Link Copied!


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও তার প্রতিফলন ঘটেছে। দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে অজি দল।

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ছিল। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান তিনে।

তৃতীয় ওয়ানডেতে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১ উইকেট ও ১ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। জশ ইংলিসের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি জয়ের ভিত গড়লেও মাঝপথে চাপে পড়ে যায় তারা। ৫০ ওভারের অর্ধেক পেরোনোর সময় ৩ উইকেটে ১৬২ রান থেকে অস্ট্রেলিয়ার স্কোর একপর্যায়ে ৭ উইকেটে ২০৬ এবং পরে ৮ উইকেটে ২২৭ রানে দাঁড়ায়।

অ্যাডাম জাম্পাকে ব্র্যাড ইভান্স আউট করলে ২৪৫ রানে ৯ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নাথান এলিস ও স্পেন্সার জনসনের দৃঢ়তায় রুদ্ধশ্বাস জয় পায় সফরকারীরা।

এর আগে সিকান্দার রাজার অপরাজিত ৮১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। এলিস তিনটি এবং স্পেন্সার জনসন ও জাম্পা দুটি করে উইকেট নেন।

অন্যদিকে, জিম্বাবুয়ে ১১তম স্থানেই আছে। তবে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর তাদের রেটিং পয়েন্ট দুই কমে দাঁড়িয়েছে ৬১-তে। ১২তম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে এখনও ১০ পয়েন্ট এগিয়ে জিম্বাবুয়ে।

উল্লেখ্য, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি হওয়ায় বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে জিম্বাবুয়েকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করতে হবে না।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html