ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার

UttorbongoBD
September 22, 2026 1:45 pm
Link Copied!


রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ২০১৪, ২০১৮ ও ২০২৪ টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি গুলশান বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের ৪৩ নম্বর রোডের এক বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html