ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে ইউল্যাব-এসিইউর মতবিনিময়

UttorbongoBD
June 14, 2026 12:45 pm
Link Copied!


উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজে (এসিইউ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ জুন ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বৈঠকে এসিইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর কলিন রিওর্ডান। প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্যপদ, প্রোগ্রাম ও উন্নয়ন বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের মেম্বারশিপ এনগেজমেন্ট লিড মিস ইকিতা পোখরনা।

বৈঠকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় ইউল্যাবের সঙ্গে এসিইউর বিদ্যমান সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয় পক্ষ একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার উন্নয়নে যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, “অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সঙ্গে এই সম্পৃক্ততা ইউল্যাবের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এসিইউর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক জ্ঞান বিনিময়ে ইউল্যাবের অবদানকে আরও সমৃদ্ধ করবে।”





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html