ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’


October 13, 2026 12:45 pm
Link Copied!


বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল ব্লকবাস্টার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য ডার্টি পিকচার’। প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। ২০১১ সালে মিলান লুথরিয়ার পরিচালনায় ও একতা কাপুরের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পায়।

দীর্ঘ ১৫ বছর পর আবারও সেই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে ফেরানোর বড় সিদ্ধান্ত নিলেন প্রযোজক একতা কাপুর। প্রকাশ্যে আনলেন ‘দ্য ডার্টি পিকচার ২’-এর জমকালো ঘোষণা।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে একতা কাপুর নিশ্চিত করেন যে, তিনি ‘দ্য ডার্টি পিকচার ২’ বানানোর সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে সিক্যুয়েল তৈরির চিন্তা থাকলেও মনের মতো নিখুঁত গল্প পাচ্ছিলেন না তিনি।


‘দ্য ডার্টি পিকচার’

একতা বলেন, ‘আমার জীবনের অন্যতম বড় ছবি হতে চলেছে ‘দ্য ডার্টি পিকচার ২’। দীর্ঘ ১৫ বছর পর আমি এর সিক্যুয়েল নিয়ে ভাবছি, কারণ এবার আমার কাছে এমন একটি গল্প এসেছে যা দর্শকদের সামনে তুলে ধরা সত্যি জরুরি।’

প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও একজন বিশেষ মানুষের সত্য জীবনের ওপর ভিত্তি করেই পুরো গল্প আবর্তিত হবে বলে জানান একতা। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, কার জীবনকাহিনি ফুটিয়ে তোলা হবে কিংবা এটি কবে মুক্তি পাবে— সে বিষয়ে এখনও কোনও গোপন রহস্য ফাঁস করেননি প্রযোজক।

এখন দেখার বিষয়, বিদ্যার সেই কালজয়ী অভিনয়ের ব্যাটন দ্বিতীয় ভাগে কে নিজের কাঁধে তুলে নেন এবং বক্স অফিসে আবার কেমন আলোড়ন সৃষ্টি করে একতার এই নতুন ‘ডার্টি পিকচার’!





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html