ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম


October 14, 2026 6:10 pm
Link Copied!


টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিয়েও সেই ছবিতে অভিনয় করেননি তিনি। গত জুন মাসে এক ব্যবসায়ী অভিনেতার বিরুদ্ধে এই বিষয়টি উল্লেখ করে মামলা করেন ।

বুধবার (১৪ অক্টোবর) সোহম পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন জামিনের আবেদন জানিয়ে।

বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলা উঠলে সোহমের আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত খালি হাতে ফিরে আসতে হল তাকে। পুজোর আগে কোনওরকম স্বস্তি পেলেন না অভিনেতা।

মামলার অভিযোগে জানা যায়, বালুরঘাটের বাসিন্দা তরুণ দাস একটি ছবি তৈরি করার জন্য সোহমের সংস্থাকে ১৫ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু সেই ছবি তৈরি হয়নি তো বটেই, ওই ব্যক্তি নিজের টাকাও ফেরত পায়নি। সোহমের থেকে টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে। অবশেষে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন তিনি।

প্রসঙ্গত, গত জুন মাসে সোহমের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আরও এক ব্যক্তি অভিযোগ এনেছিলেন। ওই ব্যক্তির নাম কৌশিক কর্মকার। তিনিও একই অভিযোগ এনেছিলেন সোহমের সংস্থার বিরুদ্ধে। কৌশিক বাবুর দাবি ছিল, ছবি তৈরি করার জন্য ৫ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন সোহমের প্রযোজনা সংস্থাকে।

‘লাল সুটকেস কোথায়’ নামের ওই ছবির জন্য টাকা নিলেও সেই ছবি পরবর্তীকালে তৈরি হয়নি, কৌশিকবাবুকে টাকাও ফেরত দেননি সোহম। এক্ষেত্রেও সোহমের থেকে টাকা চাওয়া হলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন কৌশিকবাবুকে। পরবর্তীকালে উপায় না পেয়ে সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html