ঢাকাTuesday , 16 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

UttorbongoBD
June 15, 2026 9:00 pm
Link Copied!


রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে কোনও টাকা সাধা হয়নি বলে জানিয়েছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেন, আমি তার পেছনে টাকা নিয়ে কেন ঘুরবো? আমি মন্ত্রীর পেছনে কোনও টাকা নিয়ে ঘুরিনি।

সোমবার (১৫ জুন) রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি প্রতিবেদন ভুল বলছে কিনা সাংবাদিকদের প্রশ্নে ডা. শেখ মহিউদ্দিন বলেন, আসলে তারা (সরকার) যেটা বলতে চেয়েছে, আকার-ইঙ্গিতে বুঝাতে চেয়েছে, ভেন্টিলেশন কম থাকার ফলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছিল এবং সেই কারণেই হয়তো ছয় শিশু মারা গেছে। তবে আমরা এখনও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় করতে পারিনি।

নিজেদের হাসপাতালে বিভিন্ন সংস্কার কাজ করছেন বলে সংবাদ সম্মেলনে জানান ডা. শেখ মহিউদ্দিন। সংস্কার কাজ করলে লাইসেন্স ফিরে পাওয়া বিষয়ে সরকার কোনও আশ্বাস দিয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, না, এমন কোনও আশ্বাসের ব্যপার নেই। এটা আমাদের চলমান কাজ। আমরা কিছু কাজ আগেই শুরু করেছিলাম। যদি ভেন্টিলেশনের বিষয়টি নিয়ে বলি, তাহলে আমরা যখন এর কারণ অনুসন্ধান করতে গিয়েছি, তখন দেখেছি যে ভেন্টিলেশনের ক্ষেত্রে কার্বন ডাই-অক্সাইডের যে মাত্রা থাকার কথা…সেই মাত্রা নিয়েই এখনও এক্সপার্টদের মধ্যে আলোচনা রয়েছে। যারা এক্সপার্ট, তারা মনে করেন না যে, এ কারণেই শিশুদের মৃত্যু হয়েছে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, আমরা এখনও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় করতে পারিনি। একটি শিশুর মৃত্যুর কারণ নির্ধারণ করতে শুধু পোস্টমর্টেমই যথেষ্ট নয়। উন্নত দেশগুলোতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে আরও অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মৃত্যুর পর বিভিন্ন ধরনের ফরেনসিক পরীক্ষা রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়। আমাদের দেশে সাধারণত পোস্টমর্টেমের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকে, কিন্তু বিদেশে এ ধরনের ঘটনার ক্ষেত্রে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব পরীক্ষা ব্যয়বহুল হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সহায়তা করে। এক দিনে এতগুলো শিশুর মৃত্যু অত্যন্ত গুরুতর এবং জাতীয় গুরুত্বের একটি বিষয়। এটি একটি রাষ্ট্রীয় বিষয় হিসেবেই বিবেচিত হওয়া উচিত।

৩০ দিনের মধ্যে আপিল করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, ৩০ দিনের মধ্যে আপিল করার কথা রয়েছে। আমাদের আবেদনপত্র প্রস্তুত হয়েছে। আশা করছি, আগামীকালই আবেদন করা হবে।

এর আগে  শনিবার (১৪ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন এ কথা বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করে দিয়েছি।

/এএজে/আরকে/

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html