ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় ‘পূজো বাড়ির গান’


October 19, 2026 8:55 am
Link Copied!


বাংলাদেশে প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ১৩টি গানের বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে ফ্যাশন হাউস বিশ্বরঙ। ‘পুজো বাড়ির গান’ শিরোনামের এই আয়োজনে ফুটে উঠেছে পূজার আনন্দ, ঐতিহ্য ও বাঙালির চিরচেনা সাংস্কৃতিক আবহ।

সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা, সিঁথি সাহা, ক্লোজআপ তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ একাধিক শিল্পীর অংশগ্রহণে সাজানো হয়েছে এই বিশেষ সংগীত আয়োজন।

বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানগুলো প্রকাশ করা হচ্ছে।

‘পুজো বাড়ির গান’ পরিকল্পনা ও পরিচালনায় বিপ্লব সাহা।

বিশ্বরঙ থেকে জানানো হয়,শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা গান ও বাঙালির ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংগীতের মধ্য দিয়ে পূজার আনন্দ, আবেগ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিশ্বরঙের এই উদ্যোগ। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html