ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

UttorbongoBD
June 15, 2026 9:30 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৫ জুন (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত; যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে; চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান; ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুকে কটাক্ষ ট্রাম্পের; বিশ্ববাজারে শেয়ার ও বন্ডে জোয়ার, স্বর্ণের দাম সর্বোচ্চে; ইরান-মার্কিন চুক্তি কি মেনে চলবে ইসরায়েল- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধ বন্ধ করতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। এই শান্তি আলোচনায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স। 

 

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 

দীর্ঘ প্রায় চার মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। হোয়াইট হাউস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চুক্তির প্রাথমিক ঘোষণা দেওয়া হলেও পুঙ্খানুপুঙ্খ শর্তাবলি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফের দেওয়া পোস্টের ওপর ভিত্তি করে এই ঐতিহাসিক চুক্তির মূল দিকগুলো তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

 

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুকে কটাক্ষ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ‘খুব কঠিন মানুষ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

বিশ্ববাজারে শেয়ার ও বন্ডে জোয়ার, স্বর্ণের দাম সর্বোচ্চে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তির ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এই চুক্তি বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ কমাবে এবং সুদের হার আরও বাড়ানোর প্রয়োজনীয়তা হ্রাস করবে এমন আশাবাদে এশিয়ার শেয়ার ও বন্ড বাজারে বড় ধরনের উত্থান হয়েছে।

 

ইরান-মার্কিন চুক্তি কি মেনে চলবে ইসরায়েল

১০০ দিনেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি ‘বড় ধরনের চুক্তি’র ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় অবিলম্বে সব ধরনের বৈরিতা ও সামরিক অভিযান বন্ধ হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html