ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

UttorbongoBD
June 15, 2026 11:45 pm
Link Copied!


বিশ্বকাপে গ্রুপ এইচ ওপেনারে আজ মাঠে নেমেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টে তারা হট ফেভারিট হলেও প্রথমার্ধে তাদের দারুণভাবে রুখে দিয়েছে টুর্নামেন্টে অভিষেক করা আফ্রিকান প্রতিপক্ষ কেপ ভার্দে। কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি তারা। ফলে প্রথমার্ধে ০-০ স্কোর লাইন নিয়ে তারা বিরতিতে গেছে। 

অপ্রত্যাশিত এক চিত্রই দেখা গেছে প্রথমার্ধে। ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তবে বল দখলে রাখলেও সেখান থেকে কার্যকর আক্রমণ তৈরি করতে পারেনি। তার ওপর স্পেনের আক্রমণ গড়ার গতিও ছিল কম। ফলে কেপ ভার্দে রক্ষণে দ্রুত ফিরে গিয়ে আঁটসাঁট রক্ষণ সাজাতে পর্যাপ্ত সময় পেয়েছে। এ কারণে বলের দখল স্পেনের কাছে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়েছে। তবে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে দৃশ্যপট বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। ফেরান তোরেস দুর্দান্ত এক সুযোগ থেকে শট নিয়েছিলেন, কিন্তু বল গিয়ে লাগে ক্রসবারে। ফিরতি বলে মিকেল ওইয়ারসাবাল হেড করলেও সেখানে বাধা হন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। রুখে দেন শট। 

৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা প্রথমার্ধে দুর্দান্ত দৃঢ়তা দেখিয়েছেন। তার কারণেই বিরতির আগে আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছে লা রোহারা। ফেরান তোরেস ও আইমেরিক লাপোর্তের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি সমতায় রাখতে ভূমিকা ছিল ভোজিনহার। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html