ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩


October 23, 2026 5:05 am
Link Copied!


বগুড়ায় ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মনির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪২), ফুলকোট পশ্চিমপাড়ার দবির উদ্দিন প্রামাণিকের ছেলে ওবায়দুর রহমান (৪০) এবং বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি উত্তরপাড়ার মৃত আবদুল জব্বার প্রামাণিকের ছেলে নুরুল ইসলাম (৪১)। পুলিশের দাবি, নাজিম উদ্দিন চক্রটির মূলহোতা।

মামলা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র বেশ কিছুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাপের মাধ্যমে হিসাব খোলার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল। পরে হিসাবে বড় অঙ্কের টাকা জমা রাখলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আরও অর্থ নেওয়া হতো। এসব অর্থ অবৈধ ইলেকট্রনিক লেনদেনে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বগুড়া মহানগরীর কলোনী এলাকায় সড়কের পাশে বিশেষ অভিযান চালিয়ে নাজিম উদ্দিন, ওবায়দুর রহমান ও নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অ্যাপ ও জিমেইল আইডি পাওয়া গেছে। এ সময় চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

ওসি ইকবাল বাহার জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html