ঢাকাTuesday , 16 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ 


June 16, 2026 2:20 pm
Link Copied!


নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা এলাকার হরিপুর-দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অনিক মিয়া (২০)। তিনি উপজেলার নীলক্ষ্যা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং নাজিমউদ্দিন গ্রুপের সদস্য। এ ছাড়া আহতদের বিস্তারিত কোনও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হরিপুর-দরিগাঁও এলাকার আলাল গ্রুপ এলাকার বাইরে ছিল। আজ সকালে, আলাল গ্রুপ পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের বিরোধী পক্ষ নাজিমুদ্দিন গ্রুপ বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময়, গুলি, দেশীয় অস্ত্র ও টেঁটার আঘাতে কমপক্ষে পাঁচ জন আহত হন।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে অনিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজু ও মোস্তফা কামাল নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ওসি মজিবুর রহমান আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নীলক্ষা এলাকায় ঘটে যাওয়া আজকের সংঘর্ষের বেশকিছু ভিডিও চিত্র এসেছে প্রতিবেদকের হাতে। সেখানে দেখা যায়, টেঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি বন্দুক নিয়ে মহড়া দিচ্ছে একদল। আহত ও নিহত গুলিবিদ্ধ হয়েছেন কি না এ বিষয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, নিহত অনিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html