ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া


October 29, 2026 3:25 am
Link Copied!


জন্মদিন উদযাপনে বরাবরই ব্যতিক্রমী চিত্রনায়িকা পরীমণি। গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। জন্মদিনের পার্টিতে পরীর নাচ থাকবে না, তা কি হয়! এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে নিজের নাচের একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচের মুদ্রা দিচ্ছেন পরীমণি। তাদের নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষাংশে পরীকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটির নিচে শত শত মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজনের মন্তব্য, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’

এর আগে নিজের এক জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচে আলোচনায় এসেছিলেন পরীমণি। নতুন ভিডিওটি দেখে সেই ঘটনার কথাও স্মরণ করেছেন কেউ কেউ।

এদিকে নতুন এই নাচের ভিডিওতে পরীমণির সঙ্গীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। ভিডিওতে যার সঙ্গে তাকে নাচতে দেখা গেছে, তার নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। তার নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন।

পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html