ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক


October 29, 2026 8:45 am
Link Copied!


ইংল্যান্ডের জার্সিতে গতির ঝড় তুলে টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন জেমস অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সেও থামছেন না তিনি। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটার পর এবার ইতালির টি-টেন ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এই কিংবদন্তি পেসার। ইতালিয়া টি-টেন লিগের প্রথম আসরে নাপোলি নাইটসের অন্যতম মালিক ও অধিনায়ক হয়েছেন তিনি।

আগামী ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নাপোলিভিত্তিক দলটির সঙ্গে অ্যান্ডারসন কাজ করবেন ল্যাঙ্কাশায়ারের সাবেক উইকেটকিপার লুক সাটনের সঙ্গে। নতুন এই উদ্যোগে খেলার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সুযোগও পাচ্ছেন অ্যান্ডারসন। ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোই এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে অ্যান্ডারসনের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে নতুন চুক্তি না পাওয়ার মধ্য দিয়ে। কাউন্টি দলটি ৪৪ বছর বয়সী এই পেসারকে আর চুক্তির প্রস্তাব দেয়নি। বিষয়টি ভালোভাবে নেননি তার দীর্ঘদিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রডও। অ্যান্ডারসনকে বিদায় জানানোর ধরনকে ‘অসম্মানজনক’ বলে সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক এই পেসার।

বয়স ৪৪ হলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন অ্যান্ডারসন। ১৭ গড়ে নিয়েছেন ৫০ উইকেট। ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় বিভাগে লড়াই করলেও দলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

জস বাটলারের সঙ্গে যৌথভাবে উপস্থাপনায় করা ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ব্রড প্রশ্ন তুলেছেন অ্যান্ডারসনকে চুক্তি না দেওয়ার সিদ্ধান্তটি যেভাবে জানানো হয়েছে, তা নিয়ে। ব্রড বলেন, ‘ল্যাঙ্কাশায়ার যেভাবে তাকে এই খবর জানিয়েছে, আমার মনে হয় সেটা বেশ অসম্মানজনক। সত্যি বলতে, ল্যাঙ্কাশায়ারের এই আচরণ আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে বিষয়টি সঠিকভাবে করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় দলের কিংবদন্তি কিংবা ক্রিকেটের মহান খেলোয়াড়দের আরও ভালোভাবে বিদায় জানানো উচিত। তাদের প্রাপ্য আরও সম্মানজনক বিদায়। এই ঘটনা ক্লাবটির নেতৃত্বের সংকট এবং কাজটি সঠিকভাবে করতে না পারারই প্রমাণ। বিষয়টি আমাকে অস্বস্তিতে ফেলেছে। জিমি অ্যান্ডারসন যদি আরও এক বছর খেলতে চান, আর ১৭ গড়ে ৫০ উইকেট নেওয়ার পরও তাকে যদি ধরে রাখার কোনও উপায় খুঁজে না পাওয়া যায়, তাহলে সেটি দুঃখজনক।’

তবে ক্রিকেটের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত অ্যান্ডারসন। তিনি বলেন, ‘ক্যারিয়ারে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এবার সম্পূর্ণ ভিন্নভাবে খেলাটির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html