ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মালাইকার সঙ্গে বিচ্ছেদ, ফের কার প্রেমে অর্জুন


October 29, 2026 2:25 pm
Link Copied!


মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন কি অভিনেতা অর্জুন কাপুর? বলিউড অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বরুণ ধাওয়ানের একটি মন্তব্য ঘিরেই এই কৌতূহল তৈরি হয়েছে। অনুষ্ঠানে অর্জুনের প্রেমের প্রসঙ্গ তুলে এক নারীর নামও উল্লেখ করেন বরুণ।

‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। তাদের সঙ্গে আলোচনায় যোগ দেন অর্জুন কাপুর। আড্ডার একপর্যায়ে বরুণ দাবি করেন, অর্জুন কাউকে ডেট করছেন। এ কথা শুনে অবাক হন করণ জোহর ও জাহ্নবী।

জাহ্নবী বিষয়টি জানতে চাইলে বরুণ বলেন, ‘এ কারণেই অর্জুন আলিবাগে যান। অর্জুন পাল্টা প্রশ্ন করেন, তিনি কাকে ডেট করছেন? জবাবে বরুণ বলেন, ‘অর্জুন নিজেই যেন বিষয়টি জানিয়ে দেন।

অর্জুনের প্রেমিকার নামও বললেন বরুণ

আলোচনার একপর্যায়ে বরুণ দাবি করেন, অর্জুন নাকি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এক নারীকে ডেট করছেন। ওই নারী আলিবাগে ভিলা তৈরি করেন বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে ‘তারিণী’ নামটি সামনে আনেন বরুণ। তবে তাদের মধ্যে সত্যিই প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেননি অর্জুন।

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেম

অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন বলিউডে আলোচনা ছিল। ২০১৮ সাল নাগাদ তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। ওই বছর একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গল বলেও উল্লেখ করেন অর্জুন।

বরুণের সাম্প্রতিক মন্তব্যে অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হলেও, অভিনেতা নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই। তাই বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html