ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে যা বললেন অতিরিক্ত প্রেস সচিব


October 30, 2026 1:25 pm
Link Copied!


জাপান থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, একটা ঘটনা ঘটে গেছে। তবে এটি বেশি কিছু না। ইঞ্জিন ঠিক ছিল। পাখাতে সামান্য সমস্যা ছিল, যা পারে ঠিক করা হয়। 

জাপানে চারদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অন্য বিমানে আসতে পারতেন বা থেকে যেতে পারতেন। তা তিনি করেননি। সবাইকে শান্ত করছেন। একসঙ্গে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এবং একসঙ্গে এসেছেন। ত্রুটির সময় তিনি সবার সঙ্গে কথা বলেন, খোঁজ নেন। সবার খাবার ব্যবস্থা করেন।’

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন বলে জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘তিনি তাৎক্ষণিক বিমানের যাত্রীদের অভয় দেন। বিশেষ করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে, তারা যেন ভালোভাবে ফিরতে পারে, সে বিষয়ে খোঁজ নিয়েছেন।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html