ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাটি অপসারণ ঘিরে সমালোচনা, পদ্মা রেল সেতুর নিচে গাছ লাগানোর ঘোষণা

UttorbongoBD
June 16, 2026 8:10 pm
Link Copied!


নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে মাটি কাটার কাজ বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ফতুল্লায় পদ্মা রেল লাইনের নিচ থেকে মাটি সরানোর বিষয়টি প্রকৃত অর্থে মাটি কাটা নয়। সেতু নির্মাণকাজের সময় প্রয়োজনীয় অবকাঠামো ও অস্থায়ী বাধা তৈরির জন্য সেখানে কিছু অতিরিক্ত মাটি রাখা হয়েছিল। কাজ শেষে সেই মাটির একটি অংশ সরানো হয়।

তার ভাষ্য, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই মাটির স্তূপ উঁচু হয়ে যাওয়ায় সেখানে মই ব্যবহার করে চুরি কিংবা চুরির চেষ্টা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাটি সরানোর উদ্যোগ নেওয়া হয়।

তবে বিষয়টি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করায় সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html