ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভাববেন না শুধু ঘরে বসে লড়াই করি, আমাদের কোমরের জোর আছে: মির্জা আব্বাস


November 1, 2026 5:40 am
Link Copied!


রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, ‘ভাববেন না যে আমরা শুধু ঘরে বসে লড়াই করি। আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের খুঁটি অত্যন্ত শক্ত। আর আল্লাহ তা’আলার রহমতে এ দেশের সাধারণ জনগণই আমাদের মূল শক্তি। ভাববেন না বিএনপি ভেসে আসছে; এটা জামায়াতে ইসলামী না, আওয়ামী লীগও না— এটা বিএনপি, এটা মাথায় রাখতে হবে।’ 

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহাজাহানপুরে মাহবুব আলী ইনিস্টিউট হলে বিএনপির দলীয় নেতাকর্মীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন।

এ সময় তার সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘রাজপথে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলার পূর্ণ সামর্থ্য বিএনপির রয়েছে।’ 

নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতাদের হঠাৎ বিলাসী জীবনযাপনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু বাচ্চা ছেলেপেলে আছে, পটপরিবর্তনের পর যাদের দৈর্ঘ্য ও প্রস্থে সাইজ অস্বাভাবিক হারে বেড়েছে। বড় বড় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এই টাকা কোত্থেকে আসে? এই গাড়ি কার, গ্যাস ও তেলের খরচ কে দেয়? তা জাতি জানতে চায়। আমাদের হিসাব চাইলে আমরা উন্মুক্ত করে দেবো, কিন্তু আপনারা কি আমাদের মতো স্বচ্ছ হিসাব দিতে পারবেন? কাজেই জাতিকে বিভ্রান্ত না করে দেশ গড়ার কাজে সহযোগিতা করুন।’

তিনি বলেন, ‘ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতা দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, বিএনপির শত্রু আমার শত্রু, আর আমার শত্রু মানেই বিএনপির শত্রু। কোনও অপরাধী যদি মির্জা আব্বাসের আত্মীয় বা ঘনিষ্ঠ লোকও হয়, তাকেও এক চুল ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ হোক বা দলের ভেতর ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী— সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। যারা দুই হাতে কামাতে চাচ্ছে, তাদের অবিলম্বে বর্জন করার আহ্বান জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html