ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রকৌশল সম্মেলন অনুষ্ঠিত

UttorbongoBD
November 1, 2026 5:10 pm
Link Copied!


সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে বৈদ্যুতিক ও কম্পিউটার প্রকৌশল বিষয়ে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রকৌশলে নারীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

 

৩০ অক্টোবর এসইইউ মাল্টিপারপাস হলে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। অনুষ্ঠানে সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া এবং এসইইউর উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ৬০০টির বেশি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার পর এর ২৫ শতাংশ গ্রহণের জন্য নির্বাচিত হয়। যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের গবেষক ও লেখকেরা সম্মেলনে অংশ নেন।

 

সম্মেলনে সুইডেন, ভারত ও যুক্তরাষ্ট্রের গবেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা মূল প্রবন্ধ ও আমন্ত্রিত বক্তব্য উপস্থাপন করেন। তাঁদের মধ্যে ছিলেন সুইডেনের তথ্যনিরাপত্তা বিশেষজ্ঞ মার্গারেথা এরিকসন, কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক লিনা বার্টলিং জার্নবার্গ এবং ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়ের জ্যোতি রামাস্বামী।

 

৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। এ সময় গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি বেস্ট পেপার অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি কারিগরি সেশনের সেরা উপস্থাপকদের বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html