ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেখা গেছে মহররমের চাঁদ, আশুরা কবে জানালো ইসলামিক ফাউন্ডেশন

UttorbongoBD
June 16, 2026 9:30 pm
Link Copied!


বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী জুন দেশে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। আর ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

আশুরার দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আশুরার তারিখ নির্ধারণ করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html