ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দফায় দফায় সংঘর্ষের পর মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক

UttorbongoBD
November 3, 2026 2:10 pm
Link Copied!


দফায় দফায় সংঘর্ষের পর মিরপুর এখন শান্ত। বন্ধ করে দেওয়া মিরপুর-১১ নম্বরের মেট্রোরেল স্টেশনও এখন চালু হয়েছে। যানচলাচলও স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে এখনও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে।  

মঙ্গলবার (৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মিরপুর ১১ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন পোশাকশ্রমিকরা। সকাল সোয়া ১০টার দিকে শুরু হয় প্রথম সংঘর্ষ। পুলিশ, পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় আধাঘণ্টা। শ্রমিকরা পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়াশেলে টিকতে না পেরে রাস্তা ছেড়ে দেয়। এ সময় মেট্রোরেল স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় যানচলাচল।  

এরপর সাড়ে ১১টার দিকে আবারও শ্রমিকরা সংঘটিত হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করলে শুরু হয় ফের সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে শ্রমিকরা। পুলিশও চড়াও হয় শ্রমিকদের ওপর। উভয়পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় ১২টার দিকে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

এ সময় পুলিশকে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। পাশাপাশি শ্রমিকদের লাঠিপেটাও করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করতেও দেখা যায়। 

এদিকে আজও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুলিশের পাশে লাঠি হাতে দেখা যায়। তারা শ্রমিকদের তাড়াও করে।  

দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। খুলে দেওয়া হয় মেট্রোরেল স্টেশনও।  

মিরপুর-১১ নম্বরে উপস্থিত পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দিয়েছি।’ 

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। রবিবার তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি। 

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সোমবার ৬ জনের মতো বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছে। মামলায় ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html