ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের হ্যান্ডবলে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ব্যাজ পেলেন দুই রেফারি


November 3, 2026 5:20 pm
Link Copied!


খেলোয়াড়, কোচ ও সংগঠকদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে বাংলাদেশের হ্যান্ডবল। এবার রেফারিংয়েও এলো নতুন স্বীকৃতি। প্রথমবারের মতো এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) আন্তর্জাতিক রেফারি ব্যাজ অর্জন করেছেন বাংলাদেশের দুই রেফারি শান্ত মিয়া ও মো. আলমগীর। এই স্বীকৃতির ফলে এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে।

পাকিস্তানের ফয়সালাবাদে গত ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘কন্টিনেন্টাল হ্যান্ডবল রেফারিজ কোর্সে’ সফলভাবে অংশ নিয়ে এই স্বীকৃতি অর্জন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) এই দুই রেফারি।

সোমবার (২ নভেম্বর) কোর্সের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে আন্তর্জাতিক রেফারি ব্যাজ তুলে দেন কোর্স পরিচালক ও এএইচএফের প্লেয়িং রুলস কমিশনের (পিআরসি) চেয়ারম্যান সালেহ বিন আশওর।

১৯৮৩ সালে বাংলাদেশে হ্যান্ডবলের যাত্রা শুরুর পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়, কোচ ও সংগঠকদের পাশাপাশি রেফারিরাও দেশের প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ও এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণ ও অনুমোদনে বাংলাদেশের কয়েকজন রেফারি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। তবে এতদিন কারও ঝুলিতে ছিল না এএইচএফের আনুষ্ঠানিক আন্তর্জাতিক রেফারি ব্যাজ।

শান্ত মিয়া ও মো. আলমগীরের এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু দুই রেফারির ব্যক্তিগত সাফল্য নয়। দেশের হ্যান্ডবল রেফারিংয়ের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই স্বীকৃতির ফলে এখন থেকে এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছেন তারা। তাদের সাফল্য দেশের অন্য রেফারিদেরও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত করবে বলে আশা করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

উল্লেখ্য, কোর্সে অংশ নিতে গত ২২ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন শান্ত মিয়া ও মো. আলমগীর। আগামী ৬ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html