ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা

UttorbongoBD
November 4, 2026 6:55 pm
Link Copied!


২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত— উভয় ধরনের পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের আলাদা বিজ্ঞপ্তিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা। এছাড়া পরীক্ষার্থীদের জনপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html