ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ: জীবনের গল্প শোনালেন ৮ বিশিষ্টজন

UttorbongoBD
November 4, 2026 7:20 pm
Link Copied!


বেসরকারি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্লোবাল প্ল্যাটফর্মের আয়োজন ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘হোয়ার উই বিকাম’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা শিক্ষার্থীদের সামনে তাদের জীবনের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুপ্রাণিত করার মতো চিন্তাভাবনা তুলে ধরেন।

বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা, রুবিনা জাহান, ড. আনিসুর রহমান, অমিতাভ রেজা চৌধুরী, নাঈম আশরাফ, স্বপ্ন ভৌমিক, মুনিয়া ইসলাম মজুমদার, নুসরাত ইমরোজ তিশা এবং এদিদ রশীদ। বক্তারা নিজেদের ব্যক্তিগত অর্জন, অধ্যাবসায়, পেশাগত পরিবর্তন, সৃজনশীলতা, নেতৃত্ব এবং জীবনের নানান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো তাদের বক্তব্যে চমৎকারভাবে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন, অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী বক্তাদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html