ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন


November 5, 2026 6:50 pm
Link Copied!


ইতালির তুরিনো চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। এদিকে উৎসবে কপোলা পরিচালিত ‘দ্য লাস্ট শোগার্ল’ ছবির বিশেষ প্রদর্শনীর আগে মঞ্চে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে কথোপকথনেও অংশ নেবেন তিনি।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে আগামী ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তুরিনো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসর।

ইতালির ন্যাশনাল ফিল্ম মিউজিয়াম পরিচালিত এই চলচ্চিত্র উৎসব মূলত নবীন পরিচালক এবং স্বাধীন ধারার সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত।

‘দ্য লাস্ট শোগার্ল’ ছবিতে অভিনয়ের জন্য ২০২৫ সালের গোল্ডেন গ্লোবসের মনোনয়ন পেয়েছিলেন পামেলা। ‘বেওয়াচ’ তারকা হিসেবে পরিচিত এই অভিনেত্রীর অভিনয়জীবনে ছবিটি বড় ধরনের প্রত্যাবর্তনের ইঙ্গিতও দিয়েছিল।

তুরিনো চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক জুলিও বাসে এক বিবৃতিতে বলেন, ‘সিনেমা কখনও কখনও বিস্ময়কর কিছু ঘটাতে পারে। যেমন, এমন একজন মানুষের সঙ্গে আমাদের সত্যিকারের পরিচয় করিয়ে দিতে পারে, যাকে আমরা সারাজীবন ধরে চিনি বলে মনে করেছি। ‘দ্য লাস্ট শোগার্ল’-এর মাধ্যমে পামেলা অ্যান্ডারসন আমাদের সেই অভিজ্ঞতা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম তার সম্পর্কে সবকিছুই জানি। কিন্তু এই ছবিতে তার প্রতিটি অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির মধ্য দিয়ে এমন সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে, যা একই সঙ্গে আবেগপ্রবণ করে এবং বিস্মিত করে।’

তুরিনো চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে পামেলাকে দেওয়া হবে ‘স্টেলা দেলা মোল’ পুরস্কার। এর আগে এই সম্মাননা পেয়েছেন স্পাইক লি, আন্তোনিও বান্দেরাস, অ্যাঞ্জেলিনা জোলি এবং শ্যারন স্টোনের মতো তারকারা।

পামেলা এর মধ্যে কয়েকটি নতুন ছবির কাজ শেষ করেছেন। এগুলো হলো-ব্রায়ান ক্লাগম্যান পরিচালিত ‘সামডেজ’, যেখানে তার সহশিল্পী বিলি বব থর্নটন। এছাড়া মাইকেল সিরার পরিচালনায় প্রথম ছবি ‘লাভ ইজ নট দ্য আনসার’-এ অভিনয় করেছেন তিনি। এটি একটি ব্যতিক্রমী ধাঁচের কমেডি ছবি। এতে পামেলার সঙ্গে রয়েছেন স্টিভ কুগান এবং জেমি ডরনান।

অন্যদিকে, স্যালি পটারের ‘আলমা’ ছবিতেও অভিনয় করেছেন পামেলা। এই ছবিতে তার সহশিল্পী রিচার্ড ই. গ্র্যান্ট।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html