ঢাকাFriday , 19 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিরতি ভেঙে ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?


June 18, 2026 2:25 pm
Link Copied!


প্রায় তিন বছরের বিরতি ভেঙে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে প্রথমবার অভিষেক হতে যাচ্ছে দর্শকপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দুর। সম্প্রতি মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেইলার।

সালেহ সোবহান অনীম পরিচালিত থ্রিলার ঘরানার এই সিরিজে বিন্দুর এই রাজকীয় প্রত্যাবর্তন এবং তাঁর রহস্যময় লুক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২ মিনিট ৩৭ সেকেন্ডের এই টানটান উত্তেজনার ট্রেলারে বিন্দুকে তাঁর চিরচেনা মিষ্টি ও রোমান্টিক ইমেজের বাইরে একদম ভিন্ন, পরিণত ও গম্ভীর এক লুকে আবিষ্কার করা গেছে। সিরিজে তাঁর চরিত্রের নাম ‘আইরিন’।

ট্রেলারজুড়ে একদিকে যেমন সাংবাদিকতার জগতের সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই ও মানি লন্ডারিং সিন্ডিকেটের তাড়া ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক তেমনি তার সমান্তরালে আইরিনের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের টানাপোড়েনের এক রহস্যময় আবহ তৈরি হয়েছে।

বিন্দু ও অপূর্ব
ট্রেলারের একটি বিশেষ দৃশ্যে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব (জহির)-কে বিন্দুর চরিত্রের কাছে গিয়ে বলতে দেখা যায়— “আইরিন, আই নিড ইয়োর হেল্প।” যার উত্তরে বিন্দু বেশ আত্মবিশ্বাসী ও গম্ভীর ভঙ্গিতে বলেন— “আমাকে ছাড়া আজ পর্যন্ত কোন কাজটা আপনারা করতে পারছেন শুনি? এই সংলাপটি থেকেই স্পষ্ট যে, এই সিরিজে বিন্দু কোনো সাধারণ চরিত্রে নন, বরং বড় কোনো জটিলতা বা রহস্যের জট খোলার মূল চাবিকাঠি তাঁর হাতেই রয়েছে।

এছাড়া ট্রেলারে ব্যক্তিগত জীবনের এক বড় সংকটের ইঙ্গিত পাওয়া যায়, যখন অভিনেত্রী সারিকা সাবরিন (দোলন)-এর এক প্রশ্নের জবাবে বিন্দুকে সরাসরি বলতে শোনা যায় যে, তিনি তাঁর স্বামীকে একদমই বিশ্বাস করেন না। তবে থ্রিলার আবহের মধ্যেও ট্রেলারের শেষাংশে অভিনেতা ইয়াশ রোহানের (সামিউল) সাথে বিন্দুর একটি মজাদার সংলাপের দৃশ্য দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।

দীর্ঘদিন ওটিটির বাইরে থাকার পর ‘হেডলাইন’-এর মাধ্যমে আবারও কাজে প্রত্যাবর্তন করেছেন আফসান আরা বিন্দু, যার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে প্রথম অভিষেক হতে যাচ্ছে তাঁর।

সিরিজে নিজের চরিত্র এবং এই কাজ নিয়ে বিন্দু বলেন, ‘আইরিন চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা। ওটিটি সিরিজের দীর্ঘ ফরম্যাটে কাজ করার আনন্দটাই আলাদা। তাছাড়া পুরো টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। দর্শকরা ট্রেলারে যে রহস্যের আভাস পেয়েছেন, পুরো সিরিজে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছে। আমি নিজেও দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

‘গোলাম মামুন’ মুক্তির প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই সিরিজে একজন সাংবাদিকের (জহির) চরিত্রে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, “জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।”

তিনি আরও যোগ করেন, “শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।”

অপূর্ব ও ইয়াশ রোহান
অন্যদিকে, ‘সামিউল’ চরিত্রে অভিনয় করা তরুণ অভিনেতা ইয়াশ রোহান নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সামিউল চরিত্রটার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট এন্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।”

দীর্ঘদিন পর বিন্দুর এই ফেরা এবং অপূর্ব-ইয়াশদের অনবদ্য উপস্থিতি নিয়ে বেশ আশাবাদী পুরো টিম। আগামী ২৫ জুন থেকে ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘হেডলাইন’ বিশ্বব্যাপী স্ট্রিম হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। তখনই জানা যাবে জহির-সামিউলদের সাথে আইরিন ওরফে বিন্দু কোন সত্যের সন্ধানে নেমেছেন।

ট্রেলার





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html