ঢাকাSaturday , 20 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি বিষয়ে নির্দেশনা জারি

UttorbongoBD
June 18, 2026 6:50 pm
Link Copied!


আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনায় নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

বুধবার (১৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা নির্ধারিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে Casio ব্র্যান্ডের Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW ব্যবহার করতে পারবে। এসব ছাড়াও একই ধরনের সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান-প্রদান, জরুরি যোগাযোগ এবং সার্বিক সমন্বয়ের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বোর্ডের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুমের ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা জনসাধারণের অবগতির জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং সংবাদ স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ মোবাইল নম্বর নির্ধারণ করা হয়েছে। ই-মেইল ঠিকানা হিসেবে [email protected] উল্লেখ করা হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html