ঢাকাFriday , 19 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বনপাড়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, এর পরে যা হলো।

UttorbongoBD
June 19, 2026 2:04 pm
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বনপাড়া বাজার সংলগ্ন মহিলা কলেজের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিব সোনারের নেতৃত্বে তারা একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সাধারণ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন এবং ধাওয়া করেন।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ধাওয়ার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার পর বনপাড়া বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বনপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতারা নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা শাকিব সোনারসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

সংগ্রহীত

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html