ঢাকাSunday , 21 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

জামায়াত কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে


June 20, 2026 9:40 pm
Link Copied!


সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য— দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের বিরোধিতা করে আসছে— যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। নিজেদের স্বার্থ রক্ষায় দেশকে অস্থিতিশীল করা কেবল তাদের পক্ষেই সম্ভব। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত পারদর্শী।

তবে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে নয়, বরং জনগণের অধিকার আদায় করাই জামায়াতের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণকে বিভ্রান্ত করা। জামায়াত দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। জনগণের অধিকার আদায়ে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতে রাজপথে বড় ধরনের আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন তারা।

রাজনৈতিক নেতারা কী বলছেন

জামায়াত দেশে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই এমন বাস্তব ভিত্তি আছে— যার প্রেক্ষিতে তিনি জামায়াত সম্পর্কে এমন কথা বলেছেন। সত্যিকার অর্থে সংসদের ভেতরে-বাইরে তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি তাদের পরিকল্পনা নাকি অভ্যাস, তা আমি বলতে পারবো না।’’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘যে দলটি মুক্তিযুদ্ধবিরোধী, বাংলাদেশবিরোধী, তারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে এটাই স্বাভাবিক। এই দল তো সেই দল, যারা পূর্ব ‘পাকিস্তান উদ্ধার কমিটি’ করেছিল। তো তাদের কাছ থেকে আসলে কখনোই ভালো কিছু আশা করা যায় না। এই শক্তি সবসময় অপশক্তি হিসেবে চিহ্নিত থাকবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে।’’

তিনি আরও বলেন, ‘‘জামায়াত যেহেতু সংসদে বিরোধী দল হিসেবে আছে— তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কিন্তু তারা তা করছে না। তারা উল্টো দেশে নানা ধরনের সংকট তৈরি করার চেষ্টা করছে।’’

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘জামায়াত এমন একটি দল, যারা নিজেরা খেতে না পারলে অন্যদেরকেও খেতে দেয় না। যারা দেশের স্বাধীনতা চায় নাই, তারা দেশের ভালো কিভাবে চাইবে। তাদের মগজে সব সময় দেশবিরোধী কার্যকলাপ নিহিত। তারা বাংলাদেশকে অখণ্ড পাকিস্তান করার ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তা জামায়াত আমিরের কর্মকাণ্ডে স্পষ্ট। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত পারদর্শী।’’

কী বলেছিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, ‘‘তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। বিরোধী দল বলছে যে, এই গণবিরোধী বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’’

বুধবার (১৭ জুন) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি দেশ পরিচালনা করবে। তাহলে আমার প্রশ্ন, যারা জনগণের রায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কী করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এরা একাত্তর সালে কী করেছিল? ছিয়াশি সালে কী করেছিল? গত ১২ বছর তাদেরকে কোথাও দেখিনি। যদি কোথাও কেউ মারা যায়, দেখা গেছে ছাত্রদলের কর্মী। কোথাও গুম হলে সে ছিল যুবদলের কর্মী।’’

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন, দাবি জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন বক্তব্য নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় সমালোচনা করেছেন জামায়াতের নেতারা। চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এক সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান অনবরত ভুল-ভাল কথা বলেন।’’

তাঁর এমন দাবির প্রেক্ষিতে সমাবেশে উপস্থিত লোকজন অট্টহাসিতে ফেটে পড়েন। জামায়াত আমির বলেন, ‘‘প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যদি অনবরত ভুল-ভাল কথা বের হতে থাকে, তবে পুরো বাংলাদেশ বিশ্বমঞ্চে লজ্জিত হবে।’’

সমাবেশে সরকারি দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেছেন, যারা ফাঁসির মঞ্চকে জীবনের চেয়ে তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনও লাভ হবে না।’’ এসময় সরকারকে দমন-পীড়নের পথ পরিহার করে জনগণের ভাষা বোঝার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, প্রধানমন্ত্রী এমন অনেক কথাই বলেছেন। বাজেটে নাকি মদ-সিগারেটের দাম বাড়ানোয় বিরোধী দল বিক্ষোভ করেছে, জামায়াত আমির নাকি একথা বলেছেন। অথচ আমরা বাজেটের কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছি সবাই জানে, কিন্তু তিনি জানেন না।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘সরকারের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা। কিন্তু তারা তা করছে না। আমরা যখন জনগণের পক্ষ হয়ে কথা বলি— তখন তারা বলে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চাইছে। জনগণের অধিকার আদায়ের কথা বলতে চাওয়া যদি অস্থিতিশীলতা হয়, তাহলে স্থিতিশীলতা কী সে ব্যাখ্যা ওনার (প্রধানমন্ত্রী) কাছ থেকে নতুন করে জানতে হবে।’’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html