ঢাকাSunday , 21 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

UttorbongoBD
June 21, 2026 5:20 pm
Link Copied!


বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষায় ২০০ নম্বরে ফেরার কোনও পরিকল্পনা নেই। ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতিই বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপন (এসআরও নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপবিধি (১)-এর টেবিল অনুযায়ী এ পরিবর্তন কার্যকর হয়।

তিনি জানান, চলমান ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৫০তম বিসিএস এবং পরবর্তী সব বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে মন্তব্য করেন তিনি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html