ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার

UttorbongoBD
June 22, 2026 6:50 pm
Link Copied!


চলতি বিশ্বকাপে শুরুর পথেই ধাক্কা খেলো জার্মানি। ছিটকে গেছেন সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লোটারবেক। শনিবার আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপ ‘ই’-এর ম্যাচে ২-১ গোলের জয়ের সময় গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ার পর তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে দলটি।

শুরুর একাদশে থাকা সেন্টার-ব্যাক শ্লোটারবেক ম্যাচের শুরুতেই চোট পান। বিরতির সময় তার পরিবর্তে মাঠে নামেন আন্তোনিও রুডিগার। রবিবার করা স্ক্যানে দেখা যায়, তার বাঁ গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে।

দলের এক বিবৃতিতে বলা হয়, ‘শ্লোটারবেকের বাঁ গোড়ালির লিগামেন্টে চোট ধরা পড়েছে। এ কারণে তিনি কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। তবে আপাতত জার্মান লিগের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গেই থাকবেন।’

টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ায় তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ নেই কোচ জুলিয়ান নাগেলসমানের। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেওয়া জার্মানি বৃহস্পতিবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html