ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির ঝুলিতে আরও একটি গিনেস রেকর্ড

UttorbongoBD
June 23, 2026 2:50 am
Link Copied!


আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করলেন আরও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারের রেকর্ড এখন তার একক দখলে। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় ১২টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন মেসি। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে গেছেন। ক্লোসের গোলসংখ্যা ছিল ১৬।

মেসির এই কীর্তির স্বীকৃতি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে। সেখানে প্রথমে জানানো হয়, বিশ্বকাপের মূল পর্বে সর্বোচ্চ ১৭ গোলের নতুন রেকর্ড গড়েছেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোলের পরে একই পোস্টে হালনাগাদ করে লেখা হয়, তার গোলসংখ্যা ১৮-তে পৌঁছেছে।

বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ আসর। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। নতুন এই অর্জনের মাধ্যমে গিনেস রেকর্ডের তালিকাও আরও সমৃদ্ধ হলো তার।

এর আগে মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার (২৬), সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার (১৯) এবং সবচেয়ে বেশি ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জয়ের (১১) রেকর্ড গড়েছেন। এছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবেও গিনেসের স্বীকৃতি পেয়েছেন তিনি।

ক্লাব ফুটবলেও রয়েছে তার একাধিক রেকর্ড। ২০১২ সালে এক ক্যালেন্ডার বছরে ৯১ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মেসি, যা এখনো অক্ষত। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করে একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে রয়েছে।

ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও মেসির আধিপত্য স্পষ্ট। সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড তার। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে তার ইনস্টাগ্রাম পোস্টটিও একসময় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টের গিনেস রেকর্ড গড়েছিল।

সর্বশেষ বিশ্বকাপে ১৮ গোলের রেকর্ড যোগ হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে মেসির অর্জনের তালিকা আরও দীর্ঘ হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সামনে এখন প্রশ্ন, আর কত দূর নিয়ে যাবেন নিজের রেকর্ডকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html