ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

UttorbongoBD
June 23, 2026 1:00 pm
Link Copied!


বিশ্বকাপে নিজেদের কাজটা সেরে রেখেছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে নিশ্চিত হয়েছে নকআউট। এবার জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার হারে নিশ্চিত হয়েছে গ্রুপ জে এর শীর্ষস্থান। গ্রুপসেরা হয়েই শেষ ৩২ এ যাচ্ছে লিওনেল মেসির দল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচের রানার্সআপ দল।

দুই ম্যাচে আর্জেন্টিনারা সংগ্রহ এখন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। জর্ডানকে ২-১ গোলে হারানো আলজেরিয়া ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। 

এবার দেখে নেওয়া যাক এইচ গ্রুপে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কারা

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট ২, তারা আছে দুই নম্বরে। ২ পয়েন্ট নিয়ে তিনে নবাগত কেপ ভার্দ। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

গ্রুপ ‘এইচ’-এ এখনও দুটি ম্যাচ বাকি। ২৭ জুন স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে, আর সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।

উরুগুয়ে ও কেপ ভার্দে দুই দলই জিতলে আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে যে দলটি গোল ব্যবধানে পিছিয়ে থাকবে তার বিপক্ষে। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য। গোল ব্যবধান সমান থাকলে বেশি গোল করা দল এগিয়ে থাকবে। এখন পর্যন্ত দুই দলই দুটি করে গোল করেছে। সেটিও সমান থাকলে ফেয়ার প্লে পয়েন্ট বিবেচনায় নেওয়া হবে। সে ক্ষেত্রে একটি কম হলুদ কার্ড পাওয়ায় উরুগুয়ে এগিয়ে রয়েছে। ওই দুই ম্যাচই ড্র হলে একই নিয়ম প্রযোজ্য হবে। তবে তখন উরুগুয়ে ও কেপ ভার্দে গ্রুপ সেরা নয়, রানার্সআপ হওয়ার লড়াইয়ে থাকবে।

কেপ ভার্দে চার গোল বা তার কম ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

কেপ ভার্দে ঠিক চার গোলের ব্যবধানে জিতলে তখন গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কেপ ভার্দে ও স্পেনের অবস্থান নির্ধারিত হবে গোলসংখ্যা অথবা ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে।

কেপ ভার্দে চার বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।

উরুগুয়ে জিততে ব্যর্থ হলে এবং সৌদি আরব জিতলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সৌদি আরব।

/এফআইআর/





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html