ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিক্যালে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি আটক

UttorbongoBD
June 23, 2026 11:50 pm
Link Copied!


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি ভুয়া চিকিৎসক।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বহির্বিভাগ থেকে তাকে আটক করেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, দুপুরের দিকে তিনি এবং আনসার সদস্য কিবরিয়া, মো. ইমরান হোসেন ও মো. রাজু হোসেন বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কোথায় কর্মরত এবং চিকিৎসক হিসেবে তার কী কাগজপত্র রয়েছে, সে বিষয়ে কিছু নথি দেখান। তবে সেগুলো যাচাইয়ে অসঙ্গতি পাওয়া যায়।

আব্দুল আহাদ আরও জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ না পাওয়ায় হাসপাতালের পরিচালক মুচলেকা নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html