বিশ্বকাপ এলেই পুরো বাংলাদেশ ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলগুলোর সমর্থনে উৎসবের রঙে মেতে ওঠে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা একাধিকবার তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশের এই বাঁধভাঙা ফুটবল উন্মাদনা, সমর্থনের আবেগ এবং বিশাল পতাকা ওড়ানোর দৃশ্য তুলে ধরেছে। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের আবেগ বিশ্ববাসীর সামনে দারুণভাবে প্রশংসিত হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৯ মিনিটে ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবল উন্মাদনার কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপ বাঁচে!’
মুহূর্তেই সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে শুরু করেন অনেকে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষও বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছেন।