ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

UttorbongoBD
June 25, 2026 2:50 pm
Link Copied!


রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

তি‌নি নিরাপত্তা কর্মী ও রিকশা ভ্যান ভাড়া দি‌তেন। 

বুধবার (২৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর কৃষি  মার্কেটে এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

‌নিহ‌তের মেয়ে আনিছা বেগম জানিয়েছেন, তার বাবা রাত পৌনে ১২ দিকে বাসায় ফেরেন। এর মধ্যেই আবার তিনি বাইরে যান। 

বাসার অদূরে কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। 

সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত মুন্না সপরিবারে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকাতেই বসবাস করতেন। তার বাবার নাম মইন উদ্দিন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html