ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনায় মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য

UttorbongoBD
June 25, 2026 8:50 pm
Link Copied!


কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য সম্মাননার সাক্ষী হয়েছেন। তবে আর্জেন্টিনায় নির্মিত তার সর্বশেষ ভাস্কর্যটি আকার-আয়তনে সবকিছুকেই ছাড়িয়ে গেছে। ৩৯তম জন্মদিনের প্রাক্কালে পাতাগোনিয়ার কাট্রাল কো শহরে ৮৫ ফুট উচ্চতার বিশাল এক মূর্তিতে অমর করে রাখা হয়েছে বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে।

মেসির প্রতি আর্জেন্টিনাবাসীর ভালোবাসা ও তার প্রভাবের উদাহরণ এই বিশাল স্থাপনা। ৭০ টন ইস্পাত দিয়ে নির্মিত ৮৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে তেল উৎপাদনের জন্য পরিচিত প্রত্যন্ত শহর কাট্রাল কোতে। স্থানীয় ভাস্কর অলদো বেরোইসা প্রায় ১৮ মাস সময় নিয়ে এটি নির্মাণ করেছেন। এতে ফুটিয়ে তোলা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর লুসাইল স্টেডিয়ামে হাঁটু গেড়ে বসে থাকা মেসির সেই স্মরণীয় মুহূর্তকে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বেরোইসা জানান, ‘মেসি আর্জেন্টিনার স্বাভাবিক দূত। একজন শিল্পী হিসেবে এবং একজন আর্জেন্টাইন হিসেবে এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই ভাস্কর্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক মুহূর্ত। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গনঞ্জালো মন্তিয়েলের সফল শট আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে জয় এনে দেওয়ার পর বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে দলটি। সেই মুহূর্তে মাঠে হাঁটু গেড়ে বসে পড়েছিলেন লিওনেল মেসি। ভাস্কর্যটিতে সেই আবেগঘন দৃশ্য-ই তুলে ধরা হয়েছে।

এছাড়া ভাস্কর্যটিতে মেসিকে এক হাতে আর্জেন্টিনার জার্সি আঁকড়ে ধরে এবং তর্জনী আকাশের দিকে নির্দেশ করতে দেখা যায়। গোল করার পর প্রায়ই এমন উদযাপন করেন তিনি। এটি তার প্রয়াত দাদির প্রতি শ্রদ্ধা জানানোর একটি পরিচিত ভঙ্গির প্রতিরূপ। 

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত কাট্রাল কো সাধারণত পর্যটকদের গন্তব্য নয়। তবে ভাস্কর্যটি উদ্বোধনের পর থেকে শহরটিতে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। নির্মিত নতুন এই স্থাপনাটি এখন আনুষ্ঠানিকভাবে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে উৎসর্গ করা বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্যের স্বীকৃতি পেয়েছে।

এর আগে গত ডিসেম্বরে ভারতে আয়োজিত ‘গোট ট্যুর’-এর প্রচারণার অংশ হিসেবে কলকাতায় ৭০ ফুট উচ্চতার মেসির একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় সম্প্রতি সেটি অপসারণের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html