ঢাকাFriday , 26 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

Tariqul Islam
June 26, 2026 12:10 am
Link Copied!


নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টার দিকে নাগরিয়াকান্দি সংলগ্ন কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই তরুণ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এরপর আজ বিকালে নিজ এলাকা থেকে ওই তরুণকে আটক করে পুলিশ। আটক মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খালি গায়ে মোহাম্মদ আলী নাগরিয়াকান্দি সেতুর ওপরে একটি কুকুর নিয়ে অবস্থান করছেন। কুকুরের গলায় রশি দিয়ে বাঁধা। রশির অপর প্রান্তে একটি আস্ত ইট বাঁধা। পাশেই দাঁড়িয়ে আছেন নারীসহ তিন ব্যক্তি। এ সময় মোহাম্মদ আলী রশিটির ইটের প্রান্ত পাশে থাকা এক ব্যক্তির হাতে দেন এবং নিজে কুকুরটি তুলে নেন। পরে দুজনই একসঙ্গে কুকুর ও রশি বাঁধা ইট নদীতে ফেলে দেন। নদীতে পড়ার পর কুকুরটি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে ছিল। একপর্যায়ে কুকুরটি নদীতে ভেসে যেতে থাকে। শেষ পর্যন্ত কুকুরটিকে উদ্ধার করা হয়েছে। সেটি বেঁচে আছে।

সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চোখে পড়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের। তার বাড়িও শহরের নাগরিয়াকান্দি এলাকায়। তিনি নিজের কর্মীদের অভিযুক্ত মোহাম্মদ আলীকে ধরে আনতে বলেন। বিকালে তাকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে আসার পর শত শত মানুষের সামনে ‘আমরা মানুষ যেন পশু না হই’ বলিয়ে কান ধরিয়ে ওঠবস করানো হয়। পরে পুলিশকে ঘটনা জানালে উপপরিদর্শক নোমান সাদেকিন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যান।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক নোমান সাদেকিন বলেন, ‌‘মোহাম্মদ আলীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সময় সঙ্গে থাকা তিন ব্যক্তিকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html