ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র আশুরা আজ

UttorbongoBD
June 26, 2026 12:40 am
Link Copied!


আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য স্মারক এই দিন। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার কারণে দিনটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.) ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

মর্মস্পর্শী এ ঘটনা স্মরণ করে প্রতি-হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শোকাবহ দিনটি পালন করে থাকে।

কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। পবিত্র আশুরা মানেই শোকের-মাতম। ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া মিছিলের মাধ্যমে তাদের শোকের বহিঃপ্রকাশ ঘটায়। এ বছরও পবিত্র আশুরার আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

কারবালার এই ঘটনা যুগে যুগে মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।

পবিত্র আশুরা উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র আশুরা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। তিনি বলেন, কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত, যা মানবজাতিকে যুগে যুগে অনুপ্রাণিত করবে। শান্তি, কল্যাণ, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে সব ধরনের হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ দূর করে সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, বর্তমান বিশ্বে যখন নানা ধরনের সংঘাত, অসহিষ্ণুতা ও মানবিক সংকট দেখা দিচ্ছে, তখন কারবালার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ সব মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়পরায়ণতা, সততা ও মানবকল্যাণের আদর্শ ধারণ করেই আশুরার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, কোরআনখানি ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html