ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব


June 29, 2026 8:30 am
Link Copied!


স্বাদ ও ভিন্নধর্মী স্ন্যাকস হিসেবে প্রন পাপড় কাবাব এখন বেশ জনপ্রিয়। চিংড়ির কিমা, সুগন্ধি মসলা আর পাপড় মিলিয়ে এই কাবাব তৈরি হয় বিশেষ স্বাদে, যা সহজেই ঘরেই তৈরি করা সম্ভব।

উপকরণ
চিংড়ি মাছ আধা কেজি, পেঁয়াজ বাটা সিকি কাপ, পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, টকদই ২ টেবিল চামচ, ডিম ১টি, পাপড় ৫-৬টি, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি
চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে মিহি কিমা করে নিন। এরপর পেঁয়াজ, আদা, রসুন, পুদিনা পাতা, সব মসলা, ডিমের কুসুম, টকদই, গরম মসলা ও লবণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিন।

পাপড় পানিতে হালকা ভিজিয়ে নিন, তারপর পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার মেরিনেড করা চিংড়ির মিশ্রণ দিয়ে প্রতিটি পাপড় মুড়িয়ে নিন।

এরপর ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় গড়িয়ে নিন এবং গরম তেলে ডুবো তেলে ভেজে সোনালি রঙ ধারণ করলে নামিয়ে ফেলুন।

গরম গরম পরিবেশন করুন প্রন পাপড় কাবাব।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html