ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে


June 30, 2026 10:30 am
Link Copied!


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বাহিনীটিতে আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ২৭ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১ দশমিক ৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১ দশমকি ৬২৫ মিটার)।

ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯ দশমিক ৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ দশমকি ১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

বয়সসীমা: ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮-২২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html