ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 


June 30, 2026 1:10 pm
Link Copied!


তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে কোনও দলীয় প্রতীক বা দলীয় অংশগ্রহণ থাকছে না। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত বা এনসিপি— কেউই দল হিসেবে এতে অংশ নিচ্ছে না। আওয়ামীলীগকে কোনও ধরনের পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই।” 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ এবং ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (৩০ জুন) তিনি এসব কথা বলেন।  

তথ্য উপদেষ্টা বলেন, “একসময় আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান বা মেয়র পদে দলীয় প্রতীক চালু করা হয়েছিল। এখন সেটি তুলে দেওয়া হয়েছে এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া হয়েছে।”  

‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা অন্য কোনও নামে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। সরকারের এই ধরনের কোনও পুনর্বাসন পরিকল্পনা নেই।”  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html