ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা


July 2, 2026 11:25 am
Link Copied!


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসবেন সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতারা।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বরে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পদবঞ্চিত নেতারা বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাবেন। একই সঙ্গে তার কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করারও আবেদন করবেন।

যুবদল সূত্রে জানা গেছে, বৈঠকে সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে ধরবেন তারা। তাদের দাবি, কমিটিতে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও তুলনামূলকভাবে অপরিচিত অনেককে স্থান দেওয়া হয়েছে। তাই বিতর্কিত ও নিষ্ক্রিয়দের বাদ দিয়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দ্রুত কমিটি পুনর্গঠনের দাবি জানাবেন তারা।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, খালিদ মাহমুদ মাসুদ ও গোলাম ফারুক, সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল ও মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সহ-শিল্পবিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাসেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান ও মিজানুর রহমান সোহাগ; যুবদলের সাবেক সদস্য শাহিনুজ্জামান মিন্টু, দুলাল হোসেন, সেলিম হোসেন মুন্না আকন্দ, মিজানুর রহমান মোল্লা ও মিজানুর রহমান খান; ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ ও সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার ও গোলাম আজম সৈকত, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন মণ্ডল, সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম প্রমুখ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html