ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তিন পজিশন নিয়ে মধুর সমস্যায় স্ক্যালোনি 


July 2, 2026 1:45 pm
Link Copied!


বিশ্বকাপের নকআউট লড়াইয়ের কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে একাদশ নিয়ে মধুর সমস্যায় রয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। কানসাস সিটিতে নিজেদের প্রস্তুতি সেরেই বুধবার রাতে মায়ামিতে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বচ্যাম্পিয়নরা বাড়তি সময় পাচ্ছে।

বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজড ডোরে। কানসাস থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে রওনা দেয় মেসিদের বহনকারী চার্টার্ড বিমান। আজ বৃহস্পতিবার ইন্টার মায়ামির অনুশীলন ভেন্যুতে শেষবারের মতো গা গরম করতে নামবে আর্জেন্টিনা। 

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে এখনো তিনটি পজিশনে ধোঁয়াশা কাটেনি। এর আগের দিনের অনুশীলনেও স্ক্যালোনি গণমাধ্যমের সামনে মোট ১৩ জন খেলোয়াড়ের মধ্যে ট্যাকটিক্যাল বিব বণ্টন করেছিলেন। ফলে কার খেলা নিশ্চিত তা বোঝার কোনো উপায় ছিল না। স্ক্যালোনি এখন মূলত তিনটি পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন।

প্রথমত, লেফট ব্যাক হিসেবে কে শুরুর একাদশে থাকবেন? চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো নাকি গ্রুপ পর্বে দারুণ খেলা ফাকুন্দো মেদিনা? এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন কিনা, তা নির্ভর করছে কুটি রোমেরোর ফিটনেস রিপোর্টের ওপর। সবচেয়ে বড় প্রশ্ন- আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন? লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজও লড়াইয়ে আছেন।

শেষ অনুশীলনে সবশেষ দেখে একাদশ ঠিক করবেন স্ক্যালোনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html