ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি


July 2, 2026 1:55 pm
Link Copied!


আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ্ববাসীর নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীত প্রযোজক ও ডিজে সানজয় এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

এনবিসির জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে তারা ফুটবল বিশ্বকাপের থিমসং ‘সির সির’ লাইভ পরিবেশন করেন। বিশেষ স্পোর্টস-থিমে সাজানো এই পর্বে তাদের পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

সানজয়ের তৈরি ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ও পপ ফিউশনের প্রাণবন্ত বিটে কণ্ঠ ও নাচে মঞ্চ মাতান নোরা ফাতেহি। পারফরম্যান্সের আগে অনুষ্ঠানের উপস্থাপকদের সঙ্গে আলাপকালে বৈশ্বিক এই আয়োজনের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথাও জানান তিনি।

বিশ্বমঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা সম্পর্কে নোরা বলেন, “এটি সত্যিই একটি দারুণ এবং গর্বের অনুভূতি। ফুটবল এমন একটি খেলা, যা সারা বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। আর গানের মাধ্যমে এই উদযাপনের অংশ হতে পারাটা চমৎকার এক অভিজ্ঞতা।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পারফরম্যান্সের ভিডিওতে দেখা যায়, নিজের স্বভাবসুলভ ছন্দে কিবোর্ড ও মিক্সিং কনসোলে লাইভ মিউজিক নিয়ন্ত্রণ করছেন সানজয়। তাঁর তালে মুহূর্তেই বদলে যায় পুরো স্টুডিওর আবহ। বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তুলতে বিভিন্ন দেশের পতাকা হাতে একঝাঁক নৃত্যশিল্পীও তাদের সঙ্গে যোগ দেন।

সানজয়ের তৈরি এই গানের রিদম এতটাই সংক্রামক ছিল যে, পরিবেশনার শেষ দিকে ‘টুডে শো’র উপস্থাপকেরাও নিজেদের ধরে রাখতে না পেরে মঞ্চে উঠে সানজয় ও নোরা ফাতেহির সঙ্গে নাচ ও উদযাপনে মেতে ওঠেন।

বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ওয়েস্টার্ন পপ ও ইডিএমের সঙ্গে এশীয় সংগীতের অনন্য ফিউশন তৈরি করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক জনপ্রিয় ট্র্যাক উপহার দিয়ে তিনি নিজের অবস্থান আরও সুদৃঢ় করে চলেছেন।

আমেরিকান মূলধারার টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানে সানজয়ের লাইভ পারফরম্যান্স গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁর শক্তিশালী অবস্থানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

নোরা ফাতেহি ও সানজয়ের পারফর্মেন্স





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html