ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের চুক্তি

UttorbongoBD
July 2, 2026 2:55 pm
Link Copied!


আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ২২টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উত্তরা বিশ্ববিদ্যালয়।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ৫ম বার্ষিক গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

২২ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে টাইমস হায়ার এডুকেশন। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং সেলের পরিচালক শেখ ইয়াশা শান। সম্মেলনের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে তারা এসব আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলেন।

নতুন চুক্তির বড় অংশই হয়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। মোট ১৫টি ইন্দোনেশীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটাস ব্রাওয়িজায়া, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া জাকার্তা, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া আহমদ দাহলান, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া পালেমবাং, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া মাকাসার, ইউনিভার্সিটাস ইসলাম আহমদ দাহলানসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

চুক্তিগুলোর আওতায় রয়েছে ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া সুরাবায়া, ইউনিভার্সিটাস পেন্ডিডিকান ইন্দোনেশিয়া মুহাম্মাদিয়া (ইউএনআইএমইউডিএ) সোরং, ইউনিভার্সিটাস নেগেরি পদাং, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া পোনোরোগো, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া মাগেলাং, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া বুতন, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া রিয়াউ, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া তাঙ্গেরাং, ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া জেম্বার ও ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়া পালাংকারায়া।

ফিলিপাইনের ছয়টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও অংশীদারত্ব গড়েছে উত্তরা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব দ্য ভিসায়াস, ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিলিপাইন, ক্যাভিট স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন লেইটে স্টেট ইউনিভার্সিটি এবং ইলোকোস সুর পলিটেকনিক স্টেট কলেজ।

এছাড়া দক্ষিণ আফ্রিকার ডারবান ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকগুলোর আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, সহ-প্রকাশনা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম, দ্বৈত ডিগ্রি সুযোগ এবং আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজনের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

উত্তরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অংশীদারিত্ব বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদার করবে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html