ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
July 2, 2026 9:50 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

দেড় লাখ কর্মসংস্থানের হাতছানি, বদলে যেতে পারে দেশের অর্থনীতি

বাংলাদেশে নতুন শিল্পায়নের সবচেয়ে বড় সম্ভাবনার নাম এখন চীনা অর্থনৈতিক অঞ্চল। প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষা, প্রশাসনিক জটিলতা ও নীতিগত স্থবিরতা কাটিয়ে অবশেষে চট্টগ্রামের আনোয়ারা এবং বাগেরহাটের মোংলাকে কেন্দ্র করে চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) এই প্রকল্পগুলোকে নতুন গতি দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শুধু বিদেশি বিনিয়োগই বাড়বে না, দেশের শ্রমবাজারে সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান।

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

চট্টগ্রামে টানেল প্রকল্পের আওতায় নির্মিত বিলাসবহুল অতিথিশালা চালু হয়নি তিন বছরেও। ফলে সাত তারকা বা সেভেন স্টার মানের এই অতিথিশালায় এখনও পা পড়েনি কারও। নির্মাণের পর থেকে খালি পড়ে আছে। এটি নির্মাণ করতে গিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় বেড়েছে। প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। এ অবস্থায় অতিথিশালা ২৯ বছরের জন্য ইজারা দেওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে টেন্ডার আহ্বান করেছে সেতু কর্তৃপক্ষ। সর্বোচ্চ দরদাতা পাবেন এটি পরিচালনার দায়িত্ব।

বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ

দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা নদী মহাপরিকল্পনা বা তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশের পাশে থাকার চূড়ান্ত ইঙ্গিত দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। তবে তিস্তা নদীটি ভারতের শিলিগুড়ি করিডোর এবং সংবেদনশীল সীমান্ত এলাকার মাত্র ১০-২০ কিলোমিটারের মধ্যে হওয়ায় বেইজিংয়ের এই সম্পৃক্ততা দিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্প্যানিশ অভিনেত্রীর প্রেমে মজেছেন এমবাপ্পে!

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে নতুন করে আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। যদিও দুজনের কেউই তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, তবু চলতি বছর একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে। সম্প্রতি মার্কিন সাময়িকী এল (ইএলএলই)-এর এক প্রতিবেদনে এস্টার এক্সপোসিতোর ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং এমবাপ্পেকে ঘিরে এই গুঞ্জনের নানা দিক তুলে ধরা হয়েছে।

রোনালদো নাকি মদরিচ, কার বিদায় আজ?

ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লুকা মদরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের ভারে দুজনই ক্যারিয়ারের শেষ প্রান্তে। চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের শেষ ষোলোর লড়াই তাই শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার নয়, বরং দুই মহাতারকার একজনের বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানার মঞ্চও। ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত ৩টায়। দেখাবে টি স্পোর্টস।

ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান

দেশীয় চলচ্চিত্রে ব্যাপক আলোড়ন তোলা ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও এক হচ্ছেন সেই ছবির পরিচালক ও নায়ক। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html