ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ উন্মাদনা: ম্যাচ দেখে পরদিন স্কুলে যাওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর


July 3, 2026 9:20 am
Link Copied!


বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ শুরু হবে ব্রিটিশ সময় রাত ১টায়। তাই ম্যাচ দেখার জন্য শিক্ষার্থীদের স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনের মত ভিন্ন। তার বিশ্বাস, ম্যাচ দেখলেও পরদিন ঠিকই স্কুলে যেতে পারবে শিক্ষার্থীরা। তবে এ সিদ্ধান্ত শেষ পর্যন্ত পরিবারের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

বুধবার কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। যেখানে প্রতিপক্ষ অন্যতম আয়োজক মেক্সিকো। 

ম্যাচের সময়সূচির কারণে টেলিভিশনে দর্শকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ অফিস বা স্কুলের সময়ের সঙ্গে মিলে গেলে অনেক প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থা নিলেও এবার গভীর রাতের সূচি ভিন্ন বাস্তবতা তৈরি করেছে। তবে শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনের মতে, ম্যাচ দেখার অর্থ এই নয় যে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিত থাকতে হবে।

বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে তিনি বলেছেন, ‘ম্যাচটি রাতে হলেও পরদিন শিশুরা স্কুলে যেতে পারবে।’

শিক্ষার্থীরা ম্যাচ দেখে আবার স্কুলেও যেতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, পারবে। তবে বিষয়টি অভিভাবকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সন্তানের বয়স, তারা কেমন অনুভব করছে—এসব বিষয়ও বিবেচনায় রাখতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘শেষ পর্যন্ত এটি প্রতিটি পরিবারের নিজস্ব সিদ্ধান্ত।’

এর আগে ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল অভিভাবকদের উদ্দেশে মজার ছলে বলেছিলেন, ‘স্কুলে না যাওয়ার জন্য একটা অজুহাত লিখে দিন, ওদের ফুটবল দেখতে দিন।’

তিনি বলেছেন, ‘সামনে তো স্কুলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পরপর। ওদের ম্যাচটা দেখতে দিন।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html