ঢাকাSaturday , 4 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল


July 3, 2026 11:45 pm
Link Copied!


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শুক্রবার (৩ জুলাই) বিকালে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলী প্রধান সড়ক হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তারা আন্দোলনের মাধ্যমে দেশকে রক্ষা করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষার ওপর ভ্যাট কমানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় অবস্থিত প্রায় ৫০ থেকে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী মিছিলে অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জুলাইয়ের সেরা দল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’, ‘তারেক জিয়ার বাহুবল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ এবং ‘প্রাইভেটের সালাম, তারেক রহমানকে দিলাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও যুগোপযোগী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে—এটাই দেশের শিক্ষার্থীদের প্রত্যাশা। তিনি প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html