ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস


July 5, 2026 8:50 am
Link Copied!


নামীদামী হোটেলের সবজি কেন এত বেশি সুস্বাদু হয়— এই প্রশ্ন প্রায় সবার মনেই আসে। বাসায় একই উপকরণে রান্না করলেও সেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। আসলে এর পেছনে থাকে বিশেষ কিছু রান্নার কৌশল, ধাপে ধাপে মসলা ব্যবহার এবং সঠিক টেকনিক। আজ থাকছে এমনই একটি হোটেল-স্টাইল সবজি রেসিপি; যা ঘরেই সহজে তৈরি করা যায় এবং স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো।

উপকরণ

গাজর, কাঁচা পেঁপে, আলু, ফুলকপি, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মসলা, বাদাম বাটা, কাঁচা মরিচ, তেল ও লবণ।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি হাঁড়িতে পানি গরম করুন। পানি ফুটে উঠলে সামান্য লবণ দিন। এরপর গাজর, কাঁচা পেঁপে ও আলু কেটে দিয়ে ৩-৪ মিনিট ভাপিয়ে নিন। পরে ফুলকপি ও বরবটি যোগ করুন। কিছুক্ষণ পর মিষ্টি কুমড়াও দিয়ে দিন। সবজি প্রায় ৮০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এই সেদ্ধ করা পানিটা পরে রান্নায় ব্যবহার হবে।

এবার কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে কুচি করা পেঁয়াজ দিয়ে ভেজে নিন।

পেঁয়াজ নরম হলে এতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর সেদ্ধ সবজির পানি আধা কাপ যোগ করুন। তারপর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ ও স্বাদমতো লবণ দিন। মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে এতে বাদাম বাটা ও কাঁচা মরিচ দিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ সবজি যোগ করুন। ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন, যাতে সবজি মসলার সঙ্গে মাখা মাখা হয়ে যায়।

সবশেষে আলাদা একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে শুকনো মরিচ ও জিরা ফোড়ন দিন। এরপর কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে নিন। এই তড়কা সবজির ওপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে একেবারে হোটেল-স্টাইল সুস্বাদু সবজি।

পরিবেশন

গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইল এই সুস্বাদু সবজি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html