ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিন জন নিহত, সঙ্গে ৭ গরুর মৃত্যু


July 6, 2026 9:00 pm
Link Copied!


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। এ ঘটনায় সাতটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ (৩৯) ও আবদুস ছোবহান (৩৯)। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে। তারা সবাই গরুবোঝাই পিকআপের যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালকের সহযোগীসহ আরও দুজন আছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের। দুর্ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল এবং পিকআপটি গরু নিয়ে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছিল। উপজেলার সুখিয়াবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে সড়কে গরুবোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গরুবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে উদ্ধার করে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‌‘বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। কয়েকটি গরু মারা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html